রবিবার, ০৯:২৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৩২ বার পঠিত

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৬.৩ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৪১ রান জমা করতেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার আগে ব্যাটিংয়ে নেমে ৩.৫ ওভারে দুই ওপেনার লিটন দাস, রনি তালুকদার ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ।

ফিওন হ্যান্ডের অফ স্টাম্পের বেশ বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলে দেন লিটন দাস। ১.১ ওভারে দলীয় ৯ রানে সাজঘরে ফেরেন এই তারকা ওপেনার। তার আগে লিটন করেন ৫ রান। হ্যারি টেক্টরের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেওয়ার আগে ৮ বলে ৪ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত।

৩.৫ ওভারে দলীয় ২৪ রানে কার্টিস ক্যাম্ফারের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রনি তালুকদার। তিনি ১০ বলে ১৪ রানে ফেরেন। মার্ক এডেয়ারের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ তুলে দেন অধিনায়ক সাকিব।

সাকিব আউট হওয়ার পর শূন্য রানের ব্যবধানে ফেরেন তাওহিদ হৃদয়ও। তিনি বেন হোয়াইটের বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন। তার বিদায়ে ৬.৩ ওভারে ৪১ রানেই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড: মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিস, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com