বুধবার, ১২:০৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

উত্তর কোরিয়া থেকে খাদ্যের বিনিময়ে অস্ত্র নেবে রাশিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১২৯ বার পঠিত

উত্তর কোরিয়ার কাছ থেকে খাদ্যের বিনিময়ে অস্ত্র সরবরাহ করবে রাশিয়া। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার মার্কিন প্রশাসন এই সংশয় প্রকাশ করেছে।

মার্কিন প্রশাসন বলেছে, তাদের কাছে এমন প্রমাণ রয়েছে, যা দেখে তারা বুঝতে পারছেন, পিয়ংইয়ংকে খাদ্য সহায়তা দিয়ে তাদের কাছ থেকে অস্ত্র নিতে চায় মস্কো।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে এটি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ। পশ্চিমা বিশ্বের অভিযোগ, ১৩ মাস ধরে চলমান এ যুদ্ধে অস্ত্রের ঘাটতি মেটাতে রাশিয়া ‘দুর্বৃত্ত’ দেশগুলোর দিকে ঝুঁকছে।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, এই প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে রাশিয়া পিয়ংইয়ং থেকে দুই ডজনেরও বেশি ধরনের অস্ত্র ও গোলাবারুদ পাবে।

তিনি বলেন, ‘আমরা এটাও বুঝি যে, রাশিয়া উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধিদল পাঠাতে চাইছে এবং রাশিয়া যুদ্ধাস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়াকে খাবার দিতে চাচ্ছে।’

এর আগে মার্কিন প্রশাসন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযোগ করে যে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে ডজন ডজন ড্রোন বিক্রি করেছে। রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারও উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্রের ডেলিভারি নিয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, কিম জং উনের ১১ বছরের শাসনামলের মধ্যে চলতি বছর খাদ্যসংকট চরমে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com