বুধবার, ১২:০৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘কেউ আমাকে ছুঁতেও পারবে না’ : পুলিশকে চ্যালেঞ্জ খালিস্তানি নেতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১২৯ বার পঠিত

পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভারতের খালিস্তানি নেতা অমৃতপাল সিং। এর মধ্যেই সমর্থকদের বার্তা দিয়ে ভিডিও প্রকাশ করেছেন তিনি। এতে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কেউ তাকে ছুঁতেও পারবে না। সেইসাথে নিজেদের দাবি আদায়ে বিশ্বের সব শিখকে একজোট হওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও এই ভিডিও প্রকাশ করার পরেই ওই ইউটিউব চ্যানেলটি নিষিদ্ধ করে দেয়া হয়েছে। তবে নানা জায়গায় ছড়িয়ে পড়েছে অমৃতপালের এই ভিডিও।

বুধবার সকাল থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, হয়তো আত্মসমর্পণ করতে পারেন অমৃতপাল। সেই জন্যই দিল্লি থেকে পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছেন খালিস্তানি নেতা, এমনটাও শোনা গিয়েছিল। একাধিক সূত্র দাবি করে, অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে আত্মসমর্পণ করার প্রস্তুতি নিচ্ছেন অমৃতপাল। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে খালিস্তানি নেতা দাবি করলেন, কেউ তাকে আটক করতে পারবে না।

প্রকাশিত ভিডিওটিতে অমৃতপাল বলেছেন, ‘কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন আমার একটু খারাপ সময় যাচ্ছে। তবে গুরুর আশীর্বাদে সমস্ত বিপদ কেটে যাবে।’ সেইসাথে খালিস্তানি নেতার দাবি, পুলিশ আদৌ তাকে গ্রেফতার করতে চায় না। যদি সেরকম উদ্দেশ্য থাকত, তাহলে বাড়ি থেকেই আটক করতে পারত। অমৃতপাল সাফ জানিয়ে দেন, আত্মসমর্পণ করার কোনো পরিকল্পনা নেই তার।

শিখদের দাবি পূরণে আরো সক্রিয় হতে হবে বলে বার্তা অমৃতপালের। তিনি বলেন, আসন্ন বৈশাখী অনুষ্ঠানে একজোট হতে হবে শিখদের। সর্বত খালসা গঠন করতে হবে শিখ সম্প্রদায়কে, যেন নিজেদের দাবি নিয়ে তারা সরব হতে পারেন। বারবার শিখরা যেন নিপীড়নের শিকার না হন, সেই জন্য খালসা গড়ে ব্যাপক পরিকল্পনা করতে হবে।

তবে এই ভিডিও প্রকাশ নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রাকশিত হয়, সেটি নিষিদ্ধ হয়ে গেছে। অনেকের অনুমান, নিরাপদে পাঞ্জাব পৌঁছে গিয়েছেন অমৃতপাল।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com