বুধবার, ১১:৫২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পিরোজপুরে সচিব পরিচয়ে অনুদানের নামে প্রতারণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে অনুদান দেওয়ার কথা বলে এক স্কুল শিক্ষকের ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ভুক্তভোগী শিক্ষক কল্যান দাশ নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ভুক্তভোগী উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডেপুটেশনে কাজ করেন।

কল্যান দাশ শিক্ষক জানান, সোমবার বিকেলে চাচা সাবেক উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি ধর্ম মন্ত্রণালয় থেকে মন্দিরের অনুদান হিসাবে ৫০ হাজার টাকা পাওয়ার কথা বলে এক সচিবের ফোন নম্বর দেন।

ওই সচিবকে ফোন দিলে তিনি পৃথক তিনটি মোবাইল নম্বরের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট কার্ডের নম্বর চান ও আমাকে কিছু প্রশ্ন করেন। সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার দেওয়া পৃথক তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৭৫ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্র।

বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বলেন, আমাদের বাড়ির একটি মন্দিরে অনুদানের কথা বলে সচিব পরিচয়ে ফোন দেন। পরে ওই দিন বিকেলে একটি ক্রেডিট কার্ডের মাধ্যমে লেন-দেন আছে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট চান। আমি পরে আমার ভাতিজাকে ফোনে বিষয়টি জানাই। প্রতারক চক্র তার কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com