বুধবার, ১১:৫৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইন্দুরকানীতে চেতনানাশক ওষুধ স্প্রে একই পরিবারের ৭ জনকে অচেতন, লুট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে চেতনানাশক ওষুধ স্প্রে করে একই পরিবারের ৭ জনকে অচেতনের ঘটনা ঘটেছে। এ সময় গয়না ও টাকা লুট করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ইন্দুরকানীর সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, রাতের মলম পার্টির সদস্যরা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার বাড়িতে ঢোকে। পরে ঘুমন্ত অবস্থায় তাদের নাকে-মুখে চেতনানাশক ওষুধ স্প্রে করে ৭ জনকে অচেতন করা হয়। তখন গয়না ও টাকা লুট করে মলম পার্টির সদস্যরা।

পরে মাসুদ রানা (৪৮), তার স্ত্রী রাজিয়া বেগম (৩২), বোন সারমীন (২৫), সুমাইয়া (১৮), ছেলে নবীন (১০), মেয়ে নুহাসহ সাতজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল জানান, সকালে খবর পেয়ে যুবলীগ নেতা মাসুদ রানার বাড়িতে যাই। তাদের অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুলহক জানান, যুবলীগ নেতাসহ তার পরিবারের ৭ সদস্যকে মলম পার্টি চেতনানাশক ওষুধ স্প্রে করে তাদের অচেতন করেছে। এ বিষয়ে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com