রবিবার, ০৮:৪১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেসির হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে আর্জেন্টিনার ৭ গোল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে মেসির আর্জেন্টিনা। বুধবার ভোরে ঘরের মাঠ স্তাদিও এল মনুমেন্টালে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে হ্যাটট্রিকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের কীর্তি গড়েছেন লিওনেল মেসি।

ম্যাচের ২০তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস গঞ্জালেস। ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। ৩৫তম মিনিটে গোল করেন কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া এনজো ফার্নান্দেজ। আর ৩৭তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন আর্জেন্টাইন দলপতি।

বিরতির পর আরো দুটি গোল পায় আর্জেন্টিনা। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আনহেল দি মারিয়া। আর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে দলের ৭ নম্বর ও শেষ গোলটি করেন নাহুয়েল মন্টিয়েল।

প্রথম গোলটির মধ্যে দিয়েই আর্জেন্টিনার জার্সিতে গোলের সেঞ্চুরি পূরণ হয় মেসির। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (১২২) ও ইরানের আলী দাইয়ের (১০৯) পর তৃতীয় ব্যক্তি হিসেবে ১০০ আন্তর্জাতিক গোলের মালিক হলেন মেসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com