বুধবার, ১১:৫২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আমতলীতে ছাগল বেঁধে রাখতে বলায় মা-ছেলেকে মারধর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৭১ বার পঠিত

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ছাগলকে কেন্দ্র করে মা-ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৫টায় ওই ইউনিয়নের ছোনাউডা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন, উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউডা গ্রামের রাজা খানের ছেলে বশির (৩৫) ও তার মা তাসলিমা বেগম (৬৫)।

আহত বশির জানান, ‘আমাদের প্রতিবেশী মামুন। তার ছাগল আমার চাষ করা ঘাস খাচ্ছিল। বিষয়টি দেখার পর মামুনকে ছাগল বেঁধে রাখতে বলি। এ সময় মামুন বিষয়টি নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে থাকে। মা এগিয়ে গেলে তাকেও মারধর করে।’

অভিযুক্ত মামুন জানান, ‘বশিরের চাষ করা ঘাস ছাগলে খাওয়ার ঘটনায় আমার ভাই রাকিবও আহত হয়েছেন।’ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কাঙ্ক্ষিত মণ্ডল জানান, বশির ও তার মার হাতে জখম ও শরীরে আঘাতের চিহ্ন নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com