রবিবার, ০৮:৪১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ। লক্ষ্য একটাই, সিরিজ জয়। কোনো অঘটন ছাড়াই টানা দু’জয়ে সিরিজটা নিজেদের করে নিতে চায় টাইগাররা। কোনো সুযোগ দিতে চায় না আয়ারল্যান্ডকে, প্রথম ম্যাচের ধারাবাহিকতাই ধরে রাখতে চায় মাঠে। জ্বলে উঠতে চান ক্রিকেটাররা সবাই যার যার জায়গা হতে।

সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ দুপুর ২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যেই সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা৷ ফলে বেশ ফুরফুরে মেজাজেই আছে ক্রিকেটাররা, আত্মবিশ্বাসও উঠে আছে তুঙ্গে। অবশ্য প্রথম ম্যাচ এমন জয়ের পর আত্মবিশ্বাস তলানিতে থাকে কি করে!

প্রথম ম্যাচে এক কথায় আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে যা চতুর্থবার ২০০ পেরোনো ইনিংস। তবে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। তাসকিন আহমেদের তোপের মুখে যেখানে ৫ উইকেট হারিয়ে ৮১ রান তোলতে সমর্থ হয় আইরিশরা৷ ২২ রানের জয় পায় টাইগাররা।

প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন লিটন দাস, যদিও ফিরেছেন আক্ষেপ সঙ্গী করেই; আউট ২৩ বলে ৪৭ রানে। তবে ক্যারিয়ারে প্রথমবার অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন রনি তালুকদার, আউট হন ক্যারিতসেরা ৩৮ বলে ৬৭ রান করে। জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। তাছাড়া সাকিব আল হাসান, শামিম পাটোয়ারীও ভালো খেলেন। নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়ও আছেন দারুণ ফর্মে।

বল হাতে অবিশ্বাস্য ছিলেন পেসাররা। ম্যাচে ৫ উইকেটের সবগুলোই তুলে নিয়েছিলেন তারা৷ একাই ৪ উইকেট নেন তাসকিন আহমেদ, অপরটা হাসান মাহমুদের। নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচেও তিনি কিংবা তারা জ্বলে উঠার অপেক্ষায় আছেন। আর তা যদি হয়, তবে আজই সিরিজ নিশ্চিত করে ফেলবে টাইগাররা। সমর্থকরা নিশ্চয়ই ওই আশাতেই বুক বেঁধে আছেন।

অবশ্য আয়ারল্যান্ড থেকেও শক্তিশালী প্রতিপক্ষ এখন আবহাওয়া। প্রতিদিন বৃষ্টি হচ্ছে দেশে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাক্স ভণ্ডুল হয়ে যাওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে অনুষ্ঠিত হওয়া একমাত্র ম্যাচেও জয় এসেছে বৃষ্টি আইনে৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com