বুধবার, ১০:৫৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পিরোজপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুরে এক গৃহবধুকে যৌতুকের দাবীতে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার লেবুজিলবুনিয়া গ্রামে রোববার (২৬ মার্চ) ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাতেমা বেগম (২৫) ওই গ্রামের মিল্লাত হাওলাদারের স্ত্রী এবং দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের মো. রফিক মাঝির মেয়ে।

গৃহবধূর বাবা রফিক মাঝি বলেন, যৌতুকের দাবিতে বেশ কয়েকবার আমার জামাই মিল্লাত হাওলাদার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে। আমার মেয়ের শান্তির কথা চিন্তা করে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়ে তাকে সুস্থ করে আইনের আশ্রয় না নিয়ে স্বামীর ঘরে রেখে আসি। এর ধারাবাহিকতায় রোববার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে ফের যৌতুকের জন্য শারিরীকভাবে নির্যাতন করে। আমি মোবাইল ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। মেয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

আমি এ ঘটনার বিবরণ দিয়ে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করিছি। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিপন পাল জানান, সোমবার ফাতেমা বেগম নামে একজন রোগী আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনেছি, ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com