বুধবার, ১০:৫৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মুলাদীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৬২ বার পঠিত

বরিশালের মুলাদীতে ব্যবসায়ী মিজান ঘরামিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আবুল কালাম হাওলাদার নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর নবারের হাটে মিজান ঘরামীর ওপর হামলার ঘটনা ঘটে। মিজান ঘরামি চরলক্ষ্মীপুর গ্রামের আবদুল কাদের ঘরামির ছেলে এবং মুলাদী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর নবাবের হাটে একটি মুদি দোকান আছে।

রোববার সকালে চরলক্ষ্মীপুর গ্রামের হারুন শরীফ ও আবুল কালাম হাওলাদারের নেতৃত্বে হামলা চালিয়ে তাঁর দোকান ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন তিনি। ওই ঘটনায় তাঁর ছোটভাই মনির ঘরামি বাদী হয়ে ১২ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল বলেন, ‘ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আবুল কালাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com