রবিবার, ০৮:৪২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

তাসকিনে মুগ্ধ আইরিশ অধিনায়ক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৫১ বার পঠিত

ছোট এই জীবনে কত কিছুই না দেখে ফেললেন তাসকিন আহমেদ। দেখেছেন জীবনের কত রঙ, কত রূপ। তবে ঘাড় ফিরিয়ে বরাবরই ঘুরে দাঁড়িয়েছে তিনি, নানা বাধার গোলকধাঁধাতে আটকা পড়লেও হার মানেননি। পথ খুঁজে ফিরেছেন, ‘ফিরতেই হবে’ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাইতো প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়েছেন, নতুন রূপে উপস্থাপন করেছেন।

যা চোখ এড়ায়নি পল স্টার্লিংয়ের। আয়ারল্যান্ড দলের এই অধিনায়ক তাসকিনকে প্রতিনিয়ত নতুন রূপে দেখে মুগ্ধ। মুগ্ধ তার উন্নতিতে, এগিয়ে যাবার দৃঢ়তা দেখে। আজ সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই তাসকিনের এমন প্রশংসা করলেন আইরিশ অধিনায়ক।

সোমবার (২৭ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বৃষ্টি আইনে ২২ রানে হেরে যায় আয়ারল্যান্ড। অবশ্য ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য তাড়ায় ২ ওভারেই ৩২ রান তোলে ফেলে আইরিশরা। এমতাবস্থায় বল হাতে এক ওভারে ৩ উইকেট তোলে নেন তাসকিন, আর নিজের দ্বিতীয় ওভারে নেন আরো ১ উইকেট। সব মিলিয়ে ১৬ রানে ৪ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা রেকর্ড গড়েন তিনি। বলা যায় তার কাছেই মেরুদণ্ড ভেঙে যায় আইরিশদের ইনিংসের।

তবুও তাসকিনকে নিয়ে উচ্ছ্বসিত মন্তব্যই শোনা গেল পল স্টার্লিংয়ের কণ্ঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি অনেকদিন ধরে তাসকিনকে দেখছি। আমি প্রতিবারই তাসকিনকে যখন দেখেছি, সে অনেক উন্নতি করেছে। তার গতি বেড়েছে। তার আগ্রাসী মনোভাব বেড়েছে। তার বিপক্ষে খেলা সত্যিই কঠিন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com