মঙ্গলবার, ১০:৫৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে গুলি : নিহত ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ন্যাশভিল নগরীর একটি প্রাইমারি স্কুলে গুলিবর্ষণে তিনটি শিশু ও তিনজন বয়স্ক লোক নিহত হয়েছে। এক নারী গুলিবর্ষণ করে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী গুলিবর্ষণের সর্বশেষ এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।

টেনিসি রাজ্যের ন্যাশভিলের দি কোভেন্যান্ট স্কুলটি একটি প্রাইভেট প্রেসবাইটারিয়ান স্কুল। এখানে ষষ্ট গ্রেড পর্যন্ত প্রায় ২০০ ছাত্র পড়াশোনা করে।

নিহত তিন শিশুর সবাই গুলিতে মারা যায় বলে কর্মকর্তারা জানায়। তাদের বয়স সম্পর্কে এখনো কিছু বলা হয়নি।

মেট্রোপলিটান ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে, হামলকারী নারীটির বয়স ২৮ বছর। তিনি ন্যাশভিলের বাসিন্দা। তিনি স্কুলে প্রবেশ করেই গুলিবর্ষণ করতে থাকেন।

পুলিশ জানিয়েছে, তার কাছে ‘অন্তত’ দুটি অ্যাসাল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। তার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। তবে পুলিশ বলছে, সে এই স্কুলের সাবেক ছাত্রী ছিল।

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে প্রায়ই গুলিবর্ষণ হয়ে থাকে। এমনকি গত বছর টেক্সাসের একটি স্কুলে হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছিলেন।

গত ফেব্রুয়ারিতে মিশিগান রাজ্যে হামলায় তিন ছাত্র নিহত ও আরো পাঁচজন আহত হয়।

চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত গুলিবর্ষণের অন্তত ১২৮টি ঘটনা ঘটেছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com