মঙ্গলবার, ১১:০০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোজায় ভিক্ষা করলে ৩ মাসের জেল, লাখ টাকা জরিমানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১৮ বার পঠিত

রমজান মাসে ভিক্ষাবৃত্তি রোধে আরও কঠোর বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি এ নিয়ে ইতোমধ্যে নতুন সতর্কতা জারি করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ভিক্ষাবৃত্তির কারণে জেল হতে পারে। সেইসঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২১ সালের ফেডারেল আদেশ-আইন নং ৩১-এর ৪৭৫ ধারার অধীনে পেনাল কোড অনুযায়ী দেশটিতে ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে ধরা হয়েছে। এজন্য অভিযুক্তের তিন মাসের জেল এবং বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজারের বেশি টাকা জরিমানা হতে পারে।

দেশটির পাবলিক প্রসিকিউশন জোর দিয়ে বলেছে, আমিরাতে যেকোনো উপায়ে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ। আর ভিক্ষাবৃত্তির কারণে কেউ ধরা পড়লে তাকে বিচারের আওতায় আনা হবে।

এর আগে গত সপ্তাহের শুরুতে দুবাই পুলিশ ভিক্ষাবৃত্তিবিরোধী বার্ষিক ক্যাম্পেইন চালু করেছে। দেশটিতে রোজা আসলেই ভিক্ষাবৃত্তি বেড়ে যায়।

গত সপ্তাহে দুবাই পুলিশের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার সাঈদ সুহেইল আল আয়ালি বলেন, গত রমজানে ৬০৪ জনকে আটক করা হয়। এরমধ্যে ভিক্ষুক ছিলেন ৩৮২ জন এবং ২২২ জন ছিলেন অবৈধ ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com