মঙ্গলবার, ১০:৫৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১৬ বার পঠিত

আন্তর্জাতিক কুরআন ও আজান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন চিত্রনাট্য লেখক ইয়াসির ওমর শাহিন। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক নিজের সুরেলা কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সৌদি আরবে শুরু হয় ‘ইতরুল কালাম’ নামের এ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ। প্রতিযোগিতায় ইসলামী বিশ্বের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরা হচ্ছে।

প্রতিযোগিতায় অংশ নেয়া শাহিন জানান, তিনি হলিউডে ১৩০টির বেশি অনুষ্ঠান নির্মাণের বিষয়টি তত্ত্বাবধান করেছেন, তৈরি করেছেন ১৪টি তথ্যচিত্র। এছাড়া তিনি আরব ও ইসলামী দেশগুলোর টিভি চ্যানেলের বেশ কয়েকটি শো নির্মাণে অবদান রেখেছেন।

শাহিন বলেন, তিনি তার কাজের পাশাপাশি পবিত্র কুরআন মুখস্থ ও তেলাওয়াত করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি মসজিদে মুসলিম শিশুদের কুরআন পড়ান শাহিন।

তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে ইউনিভার্সিটিতেও পড়ান।

কয়েকটি ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে অংশ নেন শাহিন। চূড়ান্ত ধাপের প্রথম পর্বে সারা বিশ্বের ৩২ প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতার জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ৪ জানুয়ারি। এতে ১৬৫টি দেশ থেকে ৫০ হাজারের বেশি প্রতিযোগী নিবন্ধন করেন।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com