মঙ্গলবার, ১০:৫৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন চুক্তি করার ঘোষণা পুতিনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১৫ বার পঠিত

প্রতিবেশী বেলারুশের সাথে ওই দেশের ভূখণ্ডে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের একটি চুক্তি করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে পাশ্চাত্যের সাথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শনিবার এই চুক্তির কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, বেলারুশের সাথে করা এই চুক্তি পরমাণু বিস্তারবিরোধী চুক্তির লঙ্ঘন হবে না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইউরোপে তার মিত্রদের দেশে পরমাণু অস্ত্র মোতায়েন রেখেছে।

তিনি বলেন, ‘আমরা একই কাজ করতে একমত হয়েছি। আর তা করেছি আমাদের বাধ্যবাধকতা লঙ্ঘন না করেই।’

পুতিন টেলিভিশন ভাষণে বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো অনেক দিন ধরেই তার দেশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি উত্থাপন করে আসছিলেন। উল্লেখ্য, ন্যাটো সদস্য পোল্যান্ডের সাথে সীমান্ত রয়েছে বেলারুশের।

পুতিন বলেন, রাশিয়া ১ জুলাইয়ের মধ্যে বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মজুত করার স্থাপনা নির্মাণের কাজ সম্পন্ন করবে। তবে বেলারুশের হাতে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ হস্তান্তর করা হবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, ইউক্রেন যদি পাশ্চাত্যের কাছ থেকে তেজস্ক্রিয় ইউরেনিয়াম গোলাবারুদ লাভ করে, তবে তিনিও একই ধরনের অস্ত্র মোতায়েন করবেন।

রাশিয়া ইতোমধ্যে বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র বহনে সক্ষম ১০টি বিমান মোতায়েন করেছে। সেখানে ইসকান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র সিস্টেমও পাঠানো হয়েছে। এসব সিস্টেম পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারে।

বেলারুশ হলো রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। দেশটি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মস্কোর ওপর নির্ভরশীল। দীর্ঘকালীন শাসক লুকাশেনকো ২০২০ সালে পুনঃনির্বাচিত হয়েছেন। পাশ্চাত্য অবশ্য তাকে স্বীকৃতি দেয়নি।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com