মঙ্গলবার, ১০:৫৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দুবাইয়ে পানির নিচে ও মহাশূন্যে ইফতার করার সুযোগ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১২৭ বার পঠিত

চলছে মাহে রমজান। সিয়াম সাধনায় ব্যস্ত সারা বিশ্বের মুসলিমরা। সারা দিন রোজা রাখার পর ইফতারে ভালো কিছু খাবার প্রত্যাশা করেন তারা। খাবার ভালো হওয়ার পাশাপাশি অনেকে আবার ভালো পরিবেশেও ইফতার করতে চান। দুবাইয়ে সুন্দর ও ভিন্ন ধরনের পরিবেশে ইফতার করা যায়- এমন কিছু জায়গার কথা তুলে ধরেছে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস।

দুবাইয়ে আপনি চাইলে পানির নিচেও ইফতার করতে পারবেন। দেশটির জাতীয় একুয়ারিয়াম ও শাংরি লা কারইয়াত আল বেরির যৌথ উদ্যোগে এ ব্যবস্থা করা হয়েছে। এতে প্রতিজনের খরচ হবে ৬০০ দিরহাম।

আপনি যদি প্রজাপতির সঙ্গে ইফতার করতে চান, তবে চলে যেতে হবে দুবাইয়ের শারজাহর আল নুর দ্বীপে। সেখানে ইফতারের পাশাপাশি দেখা মিলবে রঙ-বেরঙের প্রজাপতির। এখানে প্রাপ্তবয়স্কদের খরচ হবে ১৮০, শিশুদের খরচ হবে ৯৫ দিরহাম করে।

খোলা আকাশের নিচেও ইফতারের ব্যবস্থা আছে দুবাইয়ে। ‘ম্লেইহাজ রমাদান স্টার লাউঞ্জ’-এ পাওয়া যাবে এ সুযোগ। এ জন্য প্রয়োজন পড়বে ২৫০ দিরহাম করে আর শিশুদের জন্য মাত্র ১৫০ দিরহাম।

জলপাই গাছের নিচে বসেও ইফতারের সুযোগ আছে দেশটিতে। এ জন্য যেতে হবে বুলগেরি ইয়ট ক্লাবে। এ ছাড়া মহাশূন্যে বসে ইফতার করার অনুভূতিও নেওয়া যাবে দুবাইয়ে। দেশটির মহাকাশ গ্রুপ আল-কুদরা মরুভূমিতে আয়োজন করেছে এমন আয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com