মঙ্গলবার, ১১:০০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এরদোগানের আরো ২২ হাজার আবাসন নির্মাণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১৬ বার পঠিত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আরো ২২ হাজার ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

শুক্রবার দেশটির হাতাই প্রদেশের ইস্কেন্ডারুন শহরে এ নির্মাণ কাজের উদ্বোধন পালন করেন তিনি। এ সময় সেখানে একটি সরকারি হাসপাতালেরও উদ্বোধন করা হয়।

এরদোগান বলেন, আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তম আবাসনের ব্যবস্থা করব। তাদের ছেড়ে যাব না।

তিনি আরো বলেন, ইতোপূর্বে বিভিন্ন শহরে ও গ্রামে ৫০ হাজার ঘরের ব্যবস্থা করা হয়েছে। এখন নতুন করে আরো ২২ হাজার ঘরের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুতই এ নির্মাণ কাজ সমাপ্ত করা হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, এখন যে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে, সেগুলো ভূমিকম্প-সহনীয় হবে।

তিনি আরো বলেন, সবার আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলতে থাকবে।

সূত্র : আনাদুলু এজেন্সি, আলজাজিরা মুবাশ্বির ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com