মঙ্গলবার, ১০:০১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মার্কিন বিমান হামলার জবাব দেয়ার হুমকি সিরিয়ার ইরানপন্থী বাহিনীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১৩ বার পঠিত

সিরিয়ায় ইরানপন্থী বাহিনী মার্কিন বিমান হামলার প্রতিশোধ নেয়ার জন্য তাদের অবস্থানগুলোতে আক্রমণ চালানোর হুমকি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

শুক্রবার এক অনলাইন বিবৃতিতে ইরানিয়ান অ্যাডভাইজরি কমিটি ইন সিরিয়া জানায়, মার্কিন বিমান হামলায় তাদের বেশ কয়েজন যোদ্ধা হতাহত হয়েছে। তারা অবশ্য তাদের যোদ্ধাদের জাতীয়তা প্রকাশ করেনি।

শুক্রবার রাতে পূর্ব সিরিয়ায় বেশ কয়েকটি মার্কিন বিমান হামলার খবর দিয়েছে দুটি সিরিয়ান বিরোধী অ্যাক্টভিস্ট গ্রুপ। এসব হামলায় ইরান-সমর্থিত মিলিয়া অবস্থান আক্রান্ত হয়। এর আগে মার্কিন অবস্থানে রকেট নিক্ষেপ করে ইরান-সমর্থিত গ্রুপটি।
মার্কিন কর্মকর্তারা জানায়, শুক্রবার সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর দুটি হামলা চালানো হয়। কর্মকর্তারা জানান, একটি হামলায় এক মার্কিন সৈন্য সামান্য আহত হয়েছে। একই সময় মার্কিন সৈন্যদের অপর একটি অবস্থানস্থল গ্রিন ভিলেজে বেশ কয়েকটি ড্রোন হামলা চালায়। তবে মার্কিনিরা দাবি করেছে, একটি ছাড়া সব ড্রোন বিধ্বস্ত করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র তার সৈন্যদের রক্ষা করার জন্য শক্তি প্রয়োগও করবে।

মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান পূর্ব সিরিয়ার দিয়ের এজ-জর অঞ্চলে হামলা চালিয়েছে।

ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরুর প্রেক্ষাপটে সিরিয়ায় ইরান-সমর্থিত গ্রুপগুলোর সাথে যুক্তরাষ্ট্রের এই সংঘর্ষ শুরু হলো। এদিকে সিরিয়াতেও দূতাবাস আবার চালু করার কথা জানিয়েছে সৌদি আরব।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com