মঙ্গলবার, ১০:০২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ন্যাটোকে নিয়ে সুর নরম রাশিয়ার?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৩২ বার পঠিত

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তবে এবার যেন সুর পাল্টালেন তিনি। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতের পরিকল্পনা করছে না মস্কো। আলোচনার মাধ্যমে মস্কো সংকটের সমাধান করতে চায়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

তবে তিনি সতর্ক বার্তাও দিয়েছেন। মেদভেদেভ বলেন, ক্রিমিয়ান উপদ্বীপ দখলে ইউক্রেনের কোনো প্রচেষ্টা মস্কোর জন্য কিয়েভের বিরুদ্ধে যেকোনো অস্ত্র ব্যবহার বৈধ হবে।

এর আগে রাশিয়ার এ সাবেক প্রসিডেন্ট দাবি করেন, ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করছে ন্যাটো।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মেদভেদেভ। গত বুধবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশের বাইরে ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের যেকোনো ধরনের প্রচেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে মস্কো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com