বৃহস্পতিবার, ০৫:০২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

মধ্যপ্রাচ্য থেকে অত্যাধুনিক জঙ্গিবিমান এশিয়া ও ইউরোপে সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে অত্যাধুনিক জঙ্গিবিমান এশিয়া ও ইউরোপে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। চীন ও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক বিমানের বদলে পুরনো এ-১০ অ্যাটাক বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের নৌ ও সেনাবাহিনীর উপস্থিতিও কমিয়ে আনবে। বৃহত্তর একটি পরিকল্পনা অংশ হিসেবে এসব পদক্ষেপ কার্যকর করার কাজ আগামী মাসেই শুরু হবে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জার্নালকে বলেন, বৈশ্বিক শক্তি ব্যবস্থাপনা প্রক্রিয়া একটি গতিশীল বিষয়। প্রতিরক্ষামন্ত্রী আমাদের বাহিনীর প্রতি হুমকি এবং আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন।

প্রতিবেদনটিতে বলা হয়, অনেক মার্কিন কর্মকর্তা অত্যাধুনিক জঙ্গিবিমানের বদলে এ-১০ বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, এটা মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক শক্তিকে দুর্বল করবে।

মার্কিন বিমান বাহিনীর এ-১০ বিমান ‘‌ট্যাংক কিলার’ হিসেবে পরিচিত।

বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ল্যারি স্টুটজরিম বলেন, অনেক বেশি হুমকি থাকা প্যাসিফিকে সবচেয়ে ভালো বিমান পাঠানো যৌক্তিক সিদ্ধান্ত।

ভষ্যিতে তাইওয়ান প্রশ্নে যেকোনো সঙ্ঘাতে চীনকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র এশিয়া প্যাসিফিকে সামরিকজোট বাড়ানোর কাজও করছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com