বুধবার, ১২:১১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নলছিটিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্কুল ছাত্রের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৪২ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে দেওয়া ইদুঁর মারার বৈদ্যুতিক ফাঁদে জরিয়ে জাহিদুল খান (১২) এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরএলাকার শীতলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল খান নান্দিকাঠী এলাকার রিপন খানের ছেলে ও নান্দিকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ পার্শ্ববর্তী একটি ঘেরে মাছ ধরতে গেলে কোন কারণে সে ঘেরের পাশে অবস্থিত ধানক্ষেতে পরে যায়।

এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জরিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্দ জনতা জরো হয়ে ধানক্ষেতের মালিক সুমন হোসেনের বসত ঘরে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম অভি জানান,নিহত জাহিদুল খানের সাথে আরও কয়েকটি ছেলে ছিল তারা জাহিদকে বিদ্যুৎ এর তারে জরিয়ে ছটফট করতে দেখে বাড়িতে এসে খবর দেয়। এরপর বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে এবং স্থানীয় কাউন্সিলর থানা পুলিশ কে খবর দেয়।

এ ব্যাপারে নলছিটি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com