বৃহস্পতিবার, ০৫:০৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

যুক্তরাজ্যকে হুঁশিয়ারি পুতিনের : ইউরেনিয়াম-সমৃদ্ধ ট্যাঙ্ক শেল দেবেন না ইউক্রেনকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১২৫ বার পঠিত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে ‘ডিপ্লেটেড’ ইউরেনিয়াম-সমৃদ্ধ আর্মর-ফিয়াসিং ট্যাঙ্ক শেল যদি ইউক্রেনকে যুক্তরাজ্য প্রদান করে, তবে মস্কো ‘প্রতিক্রিয়া জানতে বাধ্য’ হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাবেল গোল্ডডাই ইউক্রেনকে চ্যালেঞ্জার ২ ব্যাটল ট্যাঙ্কের পাশাপাশি ডিপ্লেটেড ইউরেনিয়াম-সমৃদ্ধ ট্যাঙ্ক শেল প্রদান করার বিষয়টি নিশ্চিত করার প্রেক্ষাপটে পুতিন মঙ্গলবার এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

‘ডিপ্লেটেড’ ইউরেনিয়াম হলো পরমাণু জ্বালানি বা পরমাণু অস্ত্র তৈরীতে ব্যবহৃত পরমাণু-সমৃদ্ধকরণ প্রক্রিয়ার উপজাত। এর ভারিত্বের কারণে এটি সহজেই স্টিল ভেদ করতে পারে।

জাতিসঙ্ঘ পরিবেশগত কর্মসূচি এ ধরনের গোলাবারুদকে ‘রাসায়নিকভাবে ও তেজস্ক্রিয়ভাবে বিষাক্ত ভারী ধাতু’ হিসেবে অভিহিত করেছে।

এই শেল অত্যন্ত কার্যকারিতার সাথে আধুনিক ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করতে পারে।

ক্রেমলিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় পুতিন বলেন, যুক্তরাজ্য কেবল ট্যাঙ্কই নয়, সেইসাথে ডিপ্লেটেড ইউরেনিয়াস-সমৃদ্ধ শেলও ইউক্রেনকে দিচ্ছে। এমনটা ঘটলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com