রবিবার, ০৯:২৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

পাবনায় পিকআপের সাথে অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২২০ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ডাক বিভাগের পিকআপের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সমাসনারী মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সিএনজির যাত্রীরা পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের পিকআপ। সিএনজি ও পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দু’জন এবং আহত হন তিনজন। ওসি আরো জানান, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com