মঙ্গলবার, ০৮:৫৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইউক্রেনকে ১০ লাখ আর্টিলারি শেল দেবে ইউরোপিয়ান ইউনিয়ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১২৩ বার পঠিত

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) আগামী ১২ মাসে ইউক্রেনকে ১০ লাখ আর্টিলারি শেল দিতে সম্মত হয়েছে। এই লক্ষ্যে তারা দু’বিলিয়ন ইউরোর (২.১৪ বিলিয়ন মার্কিন ডলার) একটি পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছে। সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউরো প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সভার সভাপতি ইইউ ফরেন পলিসি চিফ যোশেফ বরেল টুইটারে একে ২৭ জাতির ব্লক ও নরওয়ের জন্য ‘একটি ঐতিহাসিক’ সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, আমরা ইউক্রেনকে আরো আর্টিলারি গোলাবারুদ সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে। তিনি বলেন, প্রতিরক্ষা শিল্পের গোলাবারুদের যৌথ ক্রয়াদেশ প্রকল্পে (ইউরোপিয়ান ডিফেন্স অ্যাজেন্সি) ১৮টি দেশ সই করেছে।

বরেল বলেন, আর্টিলারি শেল সরবরাহ করার জন্য সদস্য দেশগুলোকে এক বিলিয়ন ইউরো প্রদান করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই অর্থ দিয়ে তারা সরবরাহ করা আর্টিলারি শেল আবার উৎপাদন করে তাদের ভাণ্ডার পূরণ করতে পারবে।

ইউক্রেন বার বার অভিযোগ করছে, রাশিয়াকে মোকাবেলা করতে গিয়ে তারা পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পাচ্ছে না। রাশিয়ার অভিযান প্রতিরোধ করতে তাদের মাসে সাড়ে তিন লাখ শেল দরকার বলে ইউক্রেন জানিয়েছে।

জার্মানির প্রতিরক্ষা শিল্প বলেছে, তারা অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনে পাঠাতে প্রস্তুত। তবে তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ প্রয়োজন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com