মঙ্গলবার, ০৮:৫৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খালিস্তান আন্দোলন : অস্ট্রেলিয়া, ব্রিটেনের পর যুক্তরাষ্ট্রে নামানো হলো ভারতের পতাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১৪ বার পঠিত

অস্ট্রেলিয়া, ব্রিটেনের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র। লন্ডনের পর সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে শিখদের গ্রুপ খালিস্তানি সমর্থকদের। ভারতের জাতীয় পতাকা নামিয়ে টাঙিয়ে দেয়া হয় খালিস্তানি পতাকা। এমনকি, হাতে অস্ত্র নিয়ে পুরোদস্তুর দূতাবাসে চড়াও হয় তারা। তাদের দাবিএকটাই, খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে মুক্ত করতে হবে। বিভিন্ন দেশে এই দাবিতে ভারতীয় দূতাবাস আক্রমণ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হাতে অস্ত্র নিয়ে দূতাবাসে ঢুকে পড়েছে একদল খালিস্তানপন্থী। তাদের ব্যাকগ্রাউন্ডে চলছে পাঞ্জাবি গান। দূতাবাসের বাইরে জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি পতাকা টাঙিয়ে দেয় তারা। এমনকি, দূতাবাসের দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে লিখে দেয়, ফ্রি অমৃতপাল সিং। বাংলায় যার অমৃতপাল সিংকে মুক্ত করো। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হামলাকারীদের সরিয়ে দিয়ে তাদের সংগঠনের পতাকা নামিয়ে দেয়া হয়। ফের উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকা।

একই ঘটনা ঘটেছিল লন্ডনে ভারতীয় হাই কমিশনেও। ভারতীয় হাই কমিশনে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিয়ে নিজেদের পতাকা উত্তোলন করল খালিস্তানিরা। রোববার বিকেলে লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েকজন খালিস্তানি। হাতে হলুদ পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে তারা নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ঢুকে পড়েন। তারপরেই ভারতের পতাকা টেনে নামিয়ে দেন এক ব্যক্তি। সেখানে হলুদ খালিস্তানি পতাকা উত্তোলন করা হয়। একাধিক ভারত বিরোধী স্লোগান দেন সমবেত প্রতিবাদীরা।

পরে অবশ্য খালিস্তানিদের এই কাণ্ডের কড়া জবাব দেয় ভারতও। বিল্ডিংজুড়ে বিশায় ভারতীয় পতাকা টাঙিয়ে দেয় তারা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com