মঙ্গলবার, ০৮:৫৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অর্ধেক দামে সুইজারল্যান্ডের ব্যাংক বিক্রি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২৩ বার পঠিত

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশটির দ্বিতীয় বড় ব্যাংক ক্রেডিট সুইস কিনছে সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস৷ শেয়ারমূল্যের বিচারে প্রায় অর্ধেক দামে ক্রেডিট সুইস বিক্রি হচ্ছে৷ তবে ইউবিএসকে সাথে নিতে হচ্ছে বিপুল পরিমাণ লোকসান৷

ক্রেডিট সুইস কিনতে ইউবিএস-এর খরচ হবে তিন বিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ৩.২৩ বিলিয়ন ডলার৷ এই হিসাবে ক্রেডিট সুইসের প্রতিটি শেয়ারের জন্য ইউবিএসকে ০.৭৬ সুইস ফ্রাঙ্ক দিতে হবে৷ অথচ শুক্রবার ক্রেডিট সুইসের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১.৮৬ সুইস ফ্রাঙ্ক৷

ক্রেডিট সুইসের বর্তমান লোকসানের পরিমাণ ৫.৪ বিলিয়ন ডলার৷ ব্যাংকটি কেনায় এখন এই লোকসান ইউবিএস এর সাথে যুক্ত হবে৷

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ক্রেডিট সুইস ব্যাংকটি কিনছে ইউবিএস৷ সমস্যাগ্রস্ত ব্যাংকটি কেনার পর ইউবিএস ক্ষতির মুখ দেখলে, তখন তাকে সহায়তা করার নিশ্চয়তা নিয়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক৷

সম্প্রতি যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংকসহ দুটি ব্যাংক বন্ধ করার পর আবারো ২০০৮ সালের ব্যাংকিং সংকটের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে বলে অনেক বিনিয়োগকারী আশঙ্কা করছেন৷ তাদের আশ্বস্ত করতে যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ইংল্যান্ড, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক একসাথে কাজ করছে৷

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক রোববার বলেছে, ক্রেডিট সুইস ব্যাংক রক্ষার বিষয়টি আর্থিক বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে৷

তবে সোমবার (২০ মার্চ) ইউরোপের শেয়ারবাজারে ব্যাংকিং সূচক গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম দেখা গেছে৷

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com