শনিবার, ০৮:০৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভালো অবস্থানে বাংলাদেশ, লিটনের ব্যাটে অর্ধশতক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৫২ বার পঠিত

অর্ধশতক তুলে নিয়েছেন লিটন দাস। ছক্কা মেরে রাজসিক ভঙ্গিতে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৭ ইনিংস পর অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন। ৫৪ বলে ২ চার ৩ ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নিয়েছেন তিনি।

এদিকে সময়ের সাথে সাথে নিজের রেকর্ড সমৃদ্ধ করছেন লিটন দাস। আজ আরো এক ধাপ এগিয়ে নিলেন নিজেকে। আন্তর্জাতিক ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। একইসাথে বাংলাদেশের হয়ে নবম সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। পেছনে ফেলেছেন আফতাব আহমেদকে।

লিটনের অর্ধশতকে ভালো অবস্থানে আছে বাংলাদেশও। পাওয়ার প্লের শেষ বলে অধিনায়ককে হারালেও নাজমুল হোসেন শান্তর সাথে ৭৬ বলে ৭৮ রানের জুটি গড়ে তুলেছেন তিনি। এই মুহূর্তে দলের রান ২৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯। লিটন ৫৮ বলে ৫৯ ও শান্ত অপরাজিত আছেন ৪৩ বলে ৩৪ রানে। এর আগে তামিম ইকবাল আউট হন ৩১ বলে ২৩ রান করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com