শনিবার, ১০:৫৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেঘনা নদীতে বাল্কহেড ডুবে একজন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার পঠিত
ভোলায় মেঘনা নদীতে বাল্কহেড ডুবে মোঃ হাফেজ (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের বাড়ি নোয়াখালীর জেলার হাতিয়া উপজেলায়। এ ঘটনায় আরও তিন শ্রমিক জীবিত উদ্ধার হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টায় মেঘনার গাজীপুর চর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের লাশ সন্ধ্যায় উদ্ধার করেছে নৌ পুলিশ।

ভোলা নৌ পুলিশের ইনচার্জ মোঃ আকতার হোসেন বলেন, ‘সকালে একটি বাল্কহেড মেঘনা নদীতে ড্রেজিংয়ের কাজ করছিলো। এসময় হঠাৎ করেই বাল্কহেডের তলা ফেটে যায়। বাল্কহেডের গেটে পানি প্রবেশ করলে শ্রমিকরা পানিতে লাফিয়ে পড়ে। কিন্তু রান্না ঘরে থাকায় একজন শ্রমিক বের হতে পারেনি।’

তিনি জানান, বাল্কহেডটি নদীতে ডুবে গেলে ওই শ্রমিক নিখোঁজ ছিলো। সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। আগামীকাল রোববার সকাল থেকে বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com