মঙ্গলবার, ০৮:৪৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইসরাইলে কোভিডের নতুন ভেরিয়েন্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

ফের করোনাভাইরাসে নতুন ভেরিয়েন্টের আবির্ভাব ঘটেছে। এবারে ইসরাইলে। তিন বছর পার করে করোনা মহামারী প্রায় শেষের পথে। তেমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এর মধ্যে নতুন ভেরিয়েন্টের আগমনে হতবাক বিজ্ঞানীমহল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এক দম্পতি বিদেশ সফর সেরে ইসরাইলে ফেরার পরে তাদের আরটি-পিসিআর পরীক্ষা হয়েছিল। তাতেই সংক্রমণ ধরা পড়ে। পরীক্ষায় দেখা গিয়েছে কোভিডের নতুন ভেরিয়েন্টটি বিএ.১ বা ওমিক্রন এবং বিএ.২ (ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট)-এর মিশ্রণ।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের জ্বর, মাথার যন্ত্রণা, গায়ে ব্যথা রয়েছে। তবে কোনো কিছুই তেমন বাড়াবাড়ি রকমের নয়। জটিল চিকিৎসারও প্রয়োজন নেই। সন্দেহ করা হচ্ছে, তিরিশের কোঠার ওই দম্পতি তাদের সন্তানের থেকে সংক্রমিত হয়েছেন। ইসরাইলের কোভিড বিশেষজ্ঞ সলমন জারকা জানান, দু’টি করোনা ভেরিয়েন্টের মিশ্রণ পরিচিত ঘটনা। একে অন্যের সংস্পর্শে এলে ভাইরাসের ভেরিয়েন্টগুলো এই চেষ্টাই করে।

গত মাসে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মাস্ক পরার নিয়ম প্রত্যাহার করেছে। তার পরেই এই ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ওমিক্রনের ক্রমাগত জেনেটিক বিবর্তন সম্পর্কে তারা অবগত। বিষয়টিকে নজরে রাখছে তারা। তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, তারা অতিমারির বর্তমান পরিস্থিতি ও সক্রিয় ভেরিয়েন্টগুলো সম্পর্কে জানাতে থাকবে। হু-র বক্তব্য, ‘এতে গোটা বিশ্বের ভেরিয়েন্ট-চিত্র সম্পর্কে ভালোভাবে বোঝা সম্ভব হবে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com