বৃহস্পতিবার, ০৪:০৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

রমজানে মক্কা-মদিনায় তারাবির ইমামদের নাম ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৬২ বার পঠিত

প্রতিবছরের মতো আসন্ন রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পবিত্র দুই মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার ইমামদের সাথে রমজানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। এ সময় রমজানবিষয়ক প্রস্তুতি দেখতে পবিত্র মসজিদুল হারাম পরিদর্শনে আসেন মক্কার গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ আলে সৌদ।

প্রকাশিত তালিকা অনুসারে প্রতিদিন দুজন ইমাম তারাবির ২০ রাকাত নামাজ পড়াবেন। এবার মোট পাঁচজন ইমাম তারাবির নামাজে ইমাম হিসেবে থাকবেন।

তারা হলেন- শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল দাওসারি, শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস, শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়্যাদ আল জুহানি, শায়খ ড. মাহির বিন হামাদ আল মুয়াইকালি ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ।

তারা রমজানের শেষ ১০ দিনে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে মসজিদুল হারামের ৩২ বছরের ইমাম শায়খ ড. সুউদ বিন ইবরাহিম আল শুরাইম অবসর গ্রহণ করায় প্রকাশিত তালিকায় তার নাম দেখা যায়নি।

অন্যদিকে এ বছর মসজিদে নববীতে তারাবির নামাজে ছয়জন ইমাম দায়িত্ব পালন করবেন। তারা হলেন শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান, ড. আহমদ আল হুজাইফি, শায়খ ড. খালিদ আল মুহান্না, শায়খ সালাহ আল বুদাইর, শায়খ আহমদ বিন তালিব ও শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম।

তারা রমজানের শেষ ১০ দিনে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র : হারামাইন ওয়েবসাইট ও ইসলামী জীবন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com