শনিবার, ০৮:০৫ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ব্যাটিংয়ে সেরা তামিম, বোলিংয়ে সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৫০ বার পঠিত

শনিবার মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। প্রায় ৪ বছর পর দেখা হচ্ছে দুই দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল মুখোমুখি হবে তারা। আইরিশরা সর্বশেষ বাংলাদেশে খেলে গিয়েছিল ২০১১ বিশ্বকাপে। এরপর আর বাংলাদেশে আসা হয়নি তাদের। অবশ্য বাংলাদেশের মাটিতে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল তারা ২০০৮ সালে।

বাংলাদেশের মাটিতে খেলা না হলেও মাঝের সময়ে আয়ারল্যান্ডের সাথে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে টাইগাররা। বেশিরভাগ সময়েই ত্রিদেশীয় সিরিজে। তবে শেষ চার দেখায় বাংলাদেশকে হারাতে পারেনি তারা, সব মিলিয়ে ১০ ওয়ানডে খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় সাতটি ম্যাচেই, দুটো জেতে আয়ারল্যান্ড; একটি পরিত্যাক্ত।

এবার দেখে নেয়া যাক দুই দলের লড়াইয়ের দলীয় ব্যক্তিগত কিছু পরিসংখ্যান—

সর্বোচ্চ রান : তামিম ইকবাল।
দুই দলের দেখায় সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে আছেন তামিম ইকবাল। ১০ ইনিংসে ব্যাট করে ৫৬.৪৪ গড়ে তামিম করেছেন ৫০৮ রান। আছে এক শতক ও তিনটা অর্ধশতক। তিনি ছাড়া সেরা পাঁচে একমাত্র বাংলাদেশী হিসেবে আছেন শাহরিয়ার নাফিস, ২১১ রান।

সর্বোচ্চ উইকেট
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে আছেন সাকিব আল হাসান। ৯ গড়ে ৪.২৪ ইকোনমিতে বিশ্বসেরা অলরাউন্ডার নিয়েছেন ১২টি উইকেট। সেরা পাঁচে ৯ উইকেট নিয়ে মাশরাফি বিন মুর্তজা ও ৮ উইকেট শিকার করে আছেন শফিউল ইসলাম।

সর্বোচ্চ দলীয় রান
দুই দলের মুখোমুখি লড়াই এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশেরই, ২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৪ রান করে।

সর্বনিম্ন দলীয় রান
সর্বনিম্ন দলীয় সংগ্রহ আয়ারল্যান্ডের, ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ১৬২ রানে অলআউট হয় আইরিশরা। দুই দলের মুখোমুখি দেখাতে এইটাই সর্বনিম্ন দলীয় স্কোর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com