বৃহস্পতিবার, ০৪:০০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

আফগানিস্তান নিয়ে নিরপেক্ষ সুপারিশ চায় জাতিসঙ্ঘ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৫২ বার পঠিত

তালেবান সরকারের প্রতি কী মনোভাব নেয়া হবে, তা বুঝতে পারছে না জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ। তারা এনিয়ে স্বাধীন ও নিরপেক্ষ মতামত চান।

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিতে একটা প্রস্তাব গৃহীত হয়েছে। সেখানে বলা হয়েছে, কী করে আফগানিস্তান নিয়ে চ্যালেঞ্জের মোকাবেলা করা হবে, তা নিয়ে বাইরে থেকে সুপারিশ চায় পরিষদ। তালেবান যেভাবে নারীদের অধিকার খর্ব করছে সেটাও মাথায় রেখে সুপারিশ দিতে হবে।

জাতিসঙ্ঘে আমিরাতের রাষ্ট্রদূত জানিয়েছেন, আফগানিস্তানের কঠিন পরিস্থিতি নিয়ে পরিষদ সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মনোভাব নিয়ে আফগানিস্তানকে দেখা ঠিক হবে না। তাই নতুন চিন্তাভাবনা দরকার। সেজন্যই নিরাপত্তা পরিষদ বাইরে থেকে সুপারিশ চাইছে।

আমিরাত ও জাপান মিলে এই প্রস্তাব এনেছিল। প্রস্তাবে বলা হয়েছে জাতিসঙ্ঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস যেন পরিস্থিতি বিচার বিবেচনা করার জন্য একটা প্যানেল তৈরি করেন। সেখানে নিরপেক্ষ মানুষেরা থাকবেন।

আমিরাতের দূতের মতে, ২০২১ থেকে আফগানিস্তান খুবই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আশা করছি, এভাবে পরিস্থিতি যাচাই করে সুপারিশ পেলে আমাদের সুবিধা হবে। তখন নিরাপত্তা পরিষদ একটা সিদ্ধান্তে আসতে পারবে।

তালেবান নিয়ে সমস্যা
২০২১ সালে তালেবান যখন ক্ষমতা দখল করলো, তখন অনেকে ভেবেছিলেন, এবার তারা অন্যরকমভাবে শাসন করবে। তালেবানও প্রথম দিকে ইঙ্গিত দিয়েছিল যে- তারা আগের মতো কট্টর পন্থা নিয়ে চলবে না।

কিন্তু যত দিন গেছে, তত দেখা গেছে, তারা ষষ্ঠ শ্রেণির পড়া মেয়েদের পড়াশুনোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। মেয়েদের চাকরি করতে দেয়া হচ্ছে না। তাদের পার্ক, জিমের মতো জায়গায় প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com