বৃহস্পতিবার, ০৩:৫৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

পশ্চিম সাহারায় জাতিসঙ্ঘের রেফেরান্ডাম মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশের মেজর জেনারেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

জাতিসঙ্ঘের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ ঘোষণা করেছেন যে বাংলাদেশের মেজর জেনারেল মোহাম্মদ ফাখরুল আহসানকে পশ্চিম সাহারায় জাতিসঙ্ঘের মিশন ফর রেফেরান্ডামের ফোর্স কামান্ডার পদে নিয়োগ দেয়া হয়েছে।

মেজর জেনারেল আহসান এর আগে সোমলিয়া ও কঙ্গো প্রজাতন্ত্রে শান্তি মিশনে দায়িত্ব পালন করেছেন। মেজর জেনারেল মোহাম্মদ ফাখরুল আহসানের বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৪ বছরের কর্মজীবনে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা রয়েছে।

তিনি ১০ম পদাতিক বাহিনীর জেনারেল কমান্ডিং অফিসার এবং কক্সবাজার অঞ্চলের এরিয়া কামান্ডারের দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির কামান্ডন্টে এবং ১৬ ও ৬৯তম পদাতিক ব্রিগেডের ব্রিগেড কামান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশের সামরিবাহিনীর সদর দফতরে সামরিক গোয়েন্দা অধিদফতরের পরিচালক এবং ভারতের নতুন দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সহকারি ডিফেন্স অ্যাটাশ ছিলেন।

জাতিসঙ্ঘের রেফেরান্ডাম মিশনের ফোর্সের কমান্ডার হিসেবে তিনি পাকিস্তানের মেজর জেনারেল জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত হলেন। পাকিস্তানি মেজর এই মাসের শেষে তার দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com