বৃহস্পতিবার, ০৩:৫৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

পুতিনের কড়া সমালোচক সাবেক মেয়র আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

রাশিয়ার চতুর্থ বৃহত্তম শহর ইয়েকাতারিংবার্গের সাবেক মেয়র ইয়েভগেনি রইজম্যানকে (৬০) বৃহস্পতিবার আটক করেছে পুলিশ। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

পুতিন সরকারের তীব্র সমালোচক বিরোধীদলীয় এই নেতা। ১৫ লাখের বেশি রুশ নাগরিকের শহর ইয়েকাতারিংবার্গের মেয়র হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।

রাশিয়ার বিরোধীদলীয় কারাবন্দি নেতা অ্যালেক্সি নাভালনির নেতৃত্বাধীন সংগঠন সম্পর্কিত একটি বিতর্কিত পোস্ট করার কারণে পুলিশ বৃহস্পতিবার রইজম্যানকে আটক করেছে।

এদিকে রইজম্যানের আইনজীবীর দাবি- সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই তার। হয়তো এটা তার দলের কোনো সদস্য বা কোনো সমর্থক করেছেন।

গত বছরও রইজম্যানের বিরুদ্ধে রুশ সেনাদের অপব্যবহারের অভিযোগ ওঠে। এ অভিযোগের পর তাকে জনসমাবেশ করা, ইন্টারনেট, টেলিফোন, ইমেইল ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে তাকে জরিমানাও করেন আদালত।

রাশিয়ায় বিরোধী দলগুলোর অধিকাংশ নেতা হয়তো জেলে নতুবা দেশের বাইরে পলাতক। এখনো দেশে অবস্থান করা অল্প কয়েকজন নেতার মধ্যে রইজম্যান একজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com