শনিবার, ০৭:৩৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মোস্তাফিজকে চমৎকার বললেন সাকিব, অন্যদের পারফর্মেন্সে সন্তুষ্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

ধবলধোলাই এড়াতে রোববার ইংল্যান্ডকে ১৫৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। প্রথম ওভারেই ফিলিপ সল্টের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ডেভিড মালান ও জশ বাটলার মিলে ১৩ ওভারেই তিন অংকের ঘরে পৌঁছে দেন দলকে। দু’জনই ব্যাট চালাতে থাকেন সাহসী মনে। এর মাঝে অর্ধশতক তুলে নেন মালান।

তখন অনেকটা মনেই হচ্ছিল, ম্যাচটা হয়তো ফসকেই গেছে বাংলাদেশের হাত থেকে। তবে এ সময় বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজুর রহমান। ১৪তম ওভারের প্রথম বলে মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানান মুস্তাফিজ। পরের বলে মিরাজের ডিরেক্ট থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন মালান। আর তাতেই ছন্দ পেয়ে যায় বাংলাদেশ, বদলে যায় ম্যাচের মোড়।

পরিসংখ্যান হয়তো বলবে মোটে একটা উইকেট মোস্তাফিজের দখলে, তবে বাস্তবতা হলো, ওই একটা উইকেট খুবই মূল্যবান ছিল আজকের এই জয়ে। তার সেই এক উইকেটে ভর করেই ম্যাচে ফিরে বাংলাদেশ, শেষ পর্যন্ত জিতেও যায় টাইগাররা। মূলত তার ৪ ওভারই ম্যাচে টিকিয়ে রাখে বাংলাদেশকে। যেখানে মোটে ১৪ রান দিয়েছেন তিনি।

বিষয়টা মানছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। সংবাদ সম্মেলনে স্পষ্টই বললেন, ‘ওই ওভারে দুই সেট ব্যাটার আউট হয়ে যাওয়ায় ম্যাচ পুরোপুরি বদলে গেছে। সেখান থেকে আমরা মোমেন্টাম পেয়ে যাই এবং তাদেরকে চাপে রাখতে থাকি। আমি মনে করি, মোস্তাফিজ চমৎকার ছিল আজকে। চার ওভারে সে মাত্র ১৪ রান দিয়েছে। অবিশ্বাস্য ভূমিকা রেখেছে সে এই দলের জন্য।’

তবে শুধু মোস্তাফিজ নয়, অন্য বোলারদের পারফরম্যান্সেও সন্তুষ্ট অধিনায়ক সাকিব। তাদেরকে ঘিরেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘সব বোলারই ভালো বল করেছেন। তারা সব সময়ই ভালো করেছেন। ব্যাটাররাও তাদের ভূমিকা রেখেছেন। আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে সব মিলিয়ে ভালো শুরু হয়েছে। এখান থেকে আমরা ভালোমতো এগিয়ে যেতে পারি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com