মঙ্গলবার, ১১:০৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গ্রেপ্তারের মুখে যে বার্তা দিলেন ইমরান খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১২১ বার পঠিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে তার বাসভবন ঘিরে রেখেছে দেশটির পুলিশ। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই সমর্থকদের বাধা সত্ত্বেও ইসলামাবাদ ও লাহোর পুলিশ ইমরানের জামান পার্ক বাসভবন নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এরই ফাঁকে ভিডিও বার্তা দিয়েছেন ইমরান খান।

পিটিআই প্রধান তার সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইমরান খান ভিডিও বার্তায়  বলেছেন, পুলিশ আমায় গ্রেপ্তার করতে এসেছে। তারা ভাবছে আমি গ্রেপ্তার হওয়ার পর জাতি ঘুমিয়ে পড়বে। আপনাদের এটি ভুল প্রমাণ করতে হবে।

এদিকে এর আগে ইমরানের বাসভবনের বাইরে পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। অভিযোগ, সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছে। এরপর সমর্থকদের হটাতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

ইমরান খানের বাসভবন ঘিরে রাখা পুলিশ দলের নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি শাহজাদ বুখারি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আমরা ওয়ারেন্ট মেনে এসেছি। আমরা এ মামলার বিস্তারিত জানি। কিন্তু এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি না।’

ইমরান খানকে গ্রেপ্তারের পর কোথায় নিয়ে যাওয়া হবে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বুখারি বলেন, ‘আগে তাকে গ্রেপ্তার করি, এরপর আমরা মিডিয়াকে জানাব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com