রবিবার, ০৬:৫৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৫১ বার পঠিত

বাংলাদেশ দল ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করতে আজ মঙ্গলবার মাঠে নামবে! সিরিজ শুরুর আগে তা শুধুই বিলাসী কল্পনা ছিল বটে। তবে এমনটাই হচ্ছে আজ, দুপুর ৩টায় ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে টিম টাইগার্স।

ইতোমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে ফেলেছে বাংলাদেশ। তাই শেষটা শুধুই আনুষ্ঠানিকতার হলেও হালকাভাবে নিচ্ছেনা সাকিব বাহিনী। কেননা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো দলকে ধবলধোলাই করার হাতছানি বাংলাদেশের সামনে, ফলে ম্যাচটা হেলায় হাতছাড়া করবেনা। নিজেদের সেরাটা নিয়েই মাঠে নামবে টাইগাররা।

সিরিজ শুরুর আগে প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হলেও, শেষ ম্যাচেও স্কোয়াড অপরিবর্তিতই রেখেছে নির্বাচকরা। ১৫ সদস্যের এই স্কোয়াড থেকেই সেরা একাদশ বেছে নিবেন টিম ম্যানেজমেন্ট। যা অবশ্য খুব একটা কঠিণ হবে না প্রধান কোচ আর অধিনায়কের জন্যে। কেননা প্রথম দুই ম্যাচে জয়ের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ৷

প্রথম দুই ম্যাচে জয় পেলেও অপরিবর্তিত একাদশ নিয়েই শেষ ম্যাচে মাঠে নামার সম্ভাবনা সামান্যই স্কোয়াডের অন্য ক্রিকেটারদের সুযোগ দিতে পরিবর্তন আসার সম্ভাবনা আছে একাদশে৷ না হারানোর ভয়হীন ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে তানভীর ইসলাম আর রেজাউর রহমান রাজার।

দেশের ঘরোয়া ক্রিকেটের আলোচিত নাম তানভীর ইসলাম। বাংলাদেশের স্পিন আক্রমণের ভবিষ্যতের কাণ্ডারী ভাবা হচ্ছে তাকে। সদ্য শেষ হওয়া বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে জায়গা করে নেন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। তবে এখনো মাঠে নামার সুযোগ হয়নি তার। তবে শেষ ম্যাচে নাসুম আহমেদকে বিশ্রাম দিয়ে তাকে খেলার সুযোগ করে দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

বিপিএলে ভালো করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন আরেক পেসার রেজাউর রহমান রাজা। এবারের বিপিএলে সিলেটের হয়ে ৮ ম্যাচে শিকার করেন ১৩ উইকেট। এই পারফরম্যান্সে জাতীয় দলে জায়গা মিলে গেলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। তবুও শেষ ম্যাচে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান বা হাসান মাহমুদের মধ্যে কোনো একজনকে বিশ্রাম দিয়ে জায়গা করে দেয়া হতে পারে রাজাকে।

সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, রেজাউর রহমান রাজা, তাসকিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com