বৃহস্পতিবার, ০৩:১৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা ইরানের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করেছেন ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। আজ সোমবার দেশটির বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মোহসেনী এজেই এ তথ্য জানান। আইআরএনএ সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত মাসের শুরুর দিকে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি হাজার হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করেছেন। যাদের মধ্যে জেলবন্দিরাও ছিলেন।

হোসেইন মোহসেনী বলেন, এখন পর্যন্ত ৮২ হাজার লোককে ক্ষমা করা হয়েছে। যাদের মধ্যে ২২ হাজার লোক বিক্ষোভে অংশ নিয়েছিল। তবে কোন মেয়াদে ক্ষমা মঞ্জুর করা হয়েছে বা কখন এসব লোকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা উল্লেখ করেননি হোসেইন মোহসেনী।

গত বছরের ১৩ সেপ্টেম্বর ঠিকমত হিজাব না পরার অভিযানে ইরানের নৈতিক পুলিশ মাহসা আমিনি নামের এক তরুণীকে গ্রেপ্তার করে। এর তিনদিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির। বহু ইরানি ও পরিবারের অভিযোগ, পুলিশি প্রহারে আমিনির মৃত্যু হয়েছে। তবে দেশটির সরকার ও পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করে।

এর জেরে দেশজুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয়। দেশটির নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর ব্যাপক তাণ্ডব চালান ও ধরপাকড় করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com