শনিবার, ০৯:২৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

‘বিরাট কোহলিকে গ্রেপ্তার করবেন না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের না করা জন্য অনুরোধ করা হচ্ছে! তবে কি তারকা এ ক্রিকেটার গুরুতর কোনো অপরাধ করেছেন? আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্টের চতুর্থ দিনে গুজরাট পুলিশের কাছে এমন আর্জি জানায় দিল্লি পুলিশ।

এখন প্রশ্ন উঠতেই পারে কোহলিকে কেন গ্রেপ্তার করবে গুজরাট পুলিশ? সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি পুলিশের অনুরোধ নানা প্রশ্ন, আশঙ্কার জন্ম দিয়েছিল ক্রিকেটপ্রেমীদের মনে। তবে স্রেফ মজা করেই এমনটি করেছে দিল্লি পুলিশ।

এক টুইট বার্তায় দিল্লি পুলিশের পক্ষ থেকে লেখা হয়, ‘প্রিয় গুজরাট পুলিশ, বিদেশি অতিথিদের এ ভাবে কষ্ট দেওয়ার জন্য আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না।’

মূলত দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটে রানে ফেরা কোহলির প্রশংসা করেই এমনটি করা হয়েছে। আহমেদাবাদের ২২ গজে চেনা মেজাজে দেখা গেছে ভারতের সাবেক অধিনায়ককে। শনিবার প্রায় সাড়ে ৩ বছর পর টেস্ট সেঞ্চুরি করেছেন কোহলি। যদিও ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি তিনি।

কিন্তু সারা দিন অস্ট্রেলিয়ান বোলারদের বেশ ভুগিয়েছেন কোহলি। খেলেছেন নিখুঁত ইনিংস। তাকে আউট করার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেননি স্টিভেন স্মিথরা। যদিও দিনের শেষ দিকে ধৈর্য হারিয়ে আউট হয়েছেন তিনি।

এদিকে ভারতীয় সংস্কৃতিতে অতিথিদের ঈশ্বর জ্ঞানে সেবা করার কথা বলা হয়। সেই হিসাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ভারতের অতিথি। তবে কোহলি ব্যাট হাতে তাদের একটুও সম্মান জানাননি! তার এই অপরাধ না নেওয়ার জন্য মজা করে গুজরাট পুলিশকে অনুরোধ করে দিল্লি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com