বুধবার, ১১:৫৩ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৪০ বার পঠিত

ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। টিকিটের জন্য রাত ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছেন বলেও জানালেন কেউ কেউ। আগামী ২ মে ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে।

আগামী ২৬ তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আর তা সংগ্রহ করতে গিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে। আন্তনগর ট্রেনের জন্য কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব টিকিটের অর্ধেক স্টেশনের কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হওয়ার কথা।

টিকিট ক্রেতাদের কেউ কেউ পত্রিকা বিছিয়ে মেঝেতেই ঝিমুচ্ছেন। কেউ আবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে লাইনের পাশেই মেঝেতে বসে যাচ্ছেন। প্রতিটি কাউন্টারের সামনে থেকে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন গিয়ে ঠেকেছে স্টেশনের বাইরে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com