মঙ্গলবার, ০৬:৪৮ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

তেল বিক্রি সৌদি কোম্পানির মুনাফায় রেকর্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১২২ বার পঠিত

সৌদি আরবের তেল উৎপাদনকারী জায়ান্ট কোম্পানি আরামকো শুধু ২০২২ সালেই তেল বিক্রি করে ১৬১ বিলিয়ন ডলার মুনাফা করেছে। গত শনিবার কোম্পানিটি তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এটি এক বছরে তাদের সর্বোচ্চ মুনাফা। খবর আল আরাবিয়া।

এক বিবৃতিতে আরামকোর সিইও এবং প্রেসিডেন্ট আমিন এইচ নাসের বলেছেন, চলমান পরিস্থিতিতে আমরা মনে করছি তেল ও গ্যাসের প্রয়োজনীয়তা অদূর ভবিষ্যতেও থাকে। আমাদের কোম্পাানিতে কিছু ঝুঁকি রয়েছে যার মধ্য অন্যতম হলো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। তিনি আরও বলেন, এই লাভের ৩৬ দশমিক ৭ বিলিয়ন ডলার নতুন অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে।

কোম্পানির তরফ থেকে বরা হয়, গত বছরের শেষ চার মাসে লাভ হওয়া ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলার, এ বছরের প্রথম চার মাসের জন্য দেওয়া হবে। ২০২১ সালে তারা ১১০ বিলিয়ন ডলার মুনাফা করেছে। এর আগের বছর ২০২০ সালে তাদের মুনাফার পরিমাণ ছিল ৪৯ বিলিয়ন ডলার। ওই বছর করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, যাতায়াত, বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। যার প্রভাবে তেলের চাহিদা ও দাম কমে যায়। এদিকে বর্তমানে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক অপরিশোধিত প্রতিব্যারল তেল ৮২ ডলারে বিক্রি হচ্ছে। তবে গত বছরের জুনে তা ১২০ ডলার ছুঁয়েছিল। এ ছাড়া ২০২২ সালের মধ্যবর্তী চার মাসে রেকর্ড মুনাফা করেছিল আরামকো। ওই সময় বিশ্ব তেলের দাম সর্বোচ্চ ছিল। করোনা মহামারীর পরপরই ইউক্রেন যুদ্ধ বিশ্ববাজারকে অস্থির করে তুলেছে।জ্বালানি  মূল্যবৃদ্ধির সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও ঊর্ধ্বগতি দেখা যায়। এমন পরিস্থিতিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক চাপে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com