সোমবার, ০৫:০৬ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী অবৈধ সম্পদের মামলা ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে-মির্জা ফখরুল কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় লিটনের বাড়িটি এখন উন্মুক্ত শৌচাগার ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুইজন নিহত প্যারিস মাতালেন নগর বাউল জেমস পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

ভূমধ্যসাগরে ডুবন্ত নৌকা থেকে ১৩৬৬ শরণার্থী উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১২৯ বার পঠিত

ভূমধ্যসাগর থেকে ১ হাজার ৩৬৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। জাহাজডুবিতে ৭৬ জনের মৃত্যুর দুই সপ্তাহ না যেতেই এ উদ্ধারের ঘটনা ঘটলো।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইতালির কোস্টগার্ড তিনটি নৌকা থেকে তাদেরকে উদ্ধার করে দুটি পৃথক বন্দরে নিয়ে যায়।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, শনিবার সকালে প্রথম নৌকায় থাকা ৪৮৭ জনকে উদ্ধার করে নিরাপদে ক্রোটোন বন্দরে আনা হয়েছে।

আরেকটি উদ্ধার অভিযানে বলা হয়েছে, কোস্টগার্ড একটি জাহাজ থেকে ৫০০ জনকে উদ্ধার করেছে। তাদের রেজিও ক্যালাব্রিয়া বন্দরে নেয়া হয়েছে।

৩৭৯ জনকে বহনকারী তৃতীয় নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তাদের দুটি উপকূলরক্ষী টহল বোট দ্বারা উদ্ধার করা হয়েছে এবং অগাস্টা সিসিলিয়ান বন্দরগামী নৌবাহিনীর একটি জাহাজে স্থানান্তর করা হয়েছে।

প্রতি বছর আফ্রিকা-দক্ষিণ এশিয়ার অসংখ্য মানুষ উন্নত জীবনের আশায় অবৈধভাবে সাগরপাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টা করেন। তাদের অনেকেই মুক্তিপণের জন্য হয় পাচারকারীদের হাতে বন্দী হন, না হয় নৌকায় সাগরপাড়ি দিতে গিয়ে হারান প্রাণটাই। আবারো ঘটেছে সেই একই ঘটনা।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার মতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com