সোমবার, ০৬:১২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সাম্প্রতিক বিস্ফোরণে নাশকতার তথ্য পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১২২ বার পঠিত

রাজধানীর গুলিস্তানসহ কয়েকটি স্থানে সম্প্রতি বিস্ফোরণের ঘটনায় কোনো নাশকতা চেষ্টার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের বাহেরকুচিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সম্প্রতি ঘটা বিস্ফোরণের সাথে এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতা পরিকল্পনার কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

তিনি বলেন, প্রতিটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল কাজ করছে। তারা কোনো বিস্ফোরণে এখন পর্যন্ত বিস্ফোরকের সন্ধান পাননি। এখন পর্যন্ত অনুসন্ধান চলছে, আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের সিদ্দিকবাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে।

আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আগামী জাতীয় নির্বাচন হবে ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের প্রথমে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবেলা করেই আমরা চলছি।

তিনি আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সময় তাদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। বিরোধীদল বলুন কিংবা ভিন্নপথের রাজনীতি বলুন সকলেই যার যার কৌশল অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনোরকম বিশৃঙ্খলার চেষ্টা করে, তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে। তারা তাদের কাজ করবে।

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি ও আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদিউজ্জামাল ডাবলু প্রমুখ।
দিনভর অনুষ্ঠানে মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com