রবিবার, ০৩:৫৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় ভিনিসিয়ুসকে নিয়ে মুখ খুললেন না আর্তেতা আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘ঈদের পর আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামাব’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪১ বার পঠিত

বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ বলেছেন, ‘সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। সামনে আমাদের আন্দোলন আসছে। ইনশাআল্লাহ ঈদের পর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাব। জনগণ ভোট দেওয়ার যে অধিকার হারিয়েছে এই অধিকার আমরা ফিরিয়ে আনব।’

আজ শনিবার দুপুরে নওগাঁ শহরের নওযোয়ান মাঠ সংলগ্ন প্রধান সড়কে কেন্দ্র ঘোষিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা হলেন। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষি উপকরণসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বর্তমান সংসদকে বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

হারুন অর রশিদ বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এই নওগাঁ বিএনপির অন্যতম ঘাঁটি। আজকে যারা নওগাঁয় এমপি হয়েছেন তারা কি প্রকৃত জনগণের প্রতিনিধি? আজকে যারা সংসদে রয়েছেন তারা অনির্বাচিত সংসদ সদস্য। আমরা যারা সংসদ থেকে পদত্যাগ করার পর সেই সব আসনে উপ-নির্বাচন হয়েছে সেখানে সরকার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমার আসনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। বগুড়ায় ভোটের ফল পাল্টিয়ে ন্যাক্কারজনকভাবে হিরো আলমের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।’

এই সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে উল্লেখ করে হারুন অর রশীদ বলেন, ‘আমরা অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ণের প্রতিবাদ করতে পারি না। আমাদের মানববন্ধন, সমাবেশ করতে দেওয়া হয় না। অথচ শেখ হাসিনা কোথায় প্রোগ্রাম করলে এক মাস আগে থেকে মাঠ দখল করে রাখা হয়। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে চলেছে। দেশ এভাবে চলতে পারে না। জনগণ এভাবে দেশকে চলতে দেবে না।’

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের নান্নুর সভাপতিত্ব মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম রেজু, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, আমিনুল ইসলাম বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com