বৃহস্পতিবার, ০৩:১৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ফের ‘বোমা ফাটালেন’ ইমরান খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

ফের বিস্ফোরক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গতকাল শুক্রবার তিনি বলেছেন, দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আদালতের আদেশ নস্যাৎ করতে ব্যস্ত ছিলেন, আমাকে হত্যাচেষ্টার তদন্তে নাশকতা করেছেন এবং এখন দলের কর্মীর জিলে শাহের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। খবর ডনের।

তিনি তার বিরোধী দলের নেতা আসিফ জারদারি, নওয়াজ শরিফ ও শেহবাজ শরিফকে অপরাধী বলে আখ্যায়িত করেছেন। পিটিআই প্রধান বলেছেন, তারা দেশকে পুরোপুরি বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। তিনি এ সময় পাকিস্তানবিরোধী ও গণবিরোধী শক্তিকে পরাজিত করতে ‘হাকিকি আজাদি’ আন্দোলনে যোগ দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

ইমরান খান দলীয় কর্মী জিলে শাহের ওপর চালানো নির্মম নির্যাতনে গভীর উদ্বেগ ও বেদনা প্রকাশ করেন। শীর্ষ এক সামরিক কর্মকর্তার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, একজন সাইকোপ্যাথ-এর সমর্থনে তারা সমাজে ভয়ের সঞ্চার করতে চাচ্ছে। যেন জাতি চুপ করে বসে থাকে এবং দুর্নীতিবাজ শাসকদের আসন্ন সাধারণ নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করে।

গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান ইমরান খান। এরপর তিনি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছিলেন। দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলতে সেনাপ্রধানকে বোঝানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com