রবিবার, ০৩:৫৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভিনিসিয়ুসকে নিয়ে মুখ খুললেন না আর্তেতা আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ

ফখরুল আপনাদের ভালো থাকতে দেবে না: ওবায়দুল কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা ভালো আছেন? কিন্তু ফখরুল ভালো থাকতে দেবে না। আপনারা খুশি থাকলে বিএনপি বেজার। পথ হারিয়ে বিএনপি এখন মানববন্ধনে। এমন অবস্থা হয়েছে ‘‘ফান্দে পড়িয়া বগা কান্দে’’। ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা।’

আজ শনিবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আর এ দেশের মানুষ চায় না। ধানের শিষ, পেটের বিষ। ধানের শিষের আরেক নাম পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ। অন্তর জ্বালায় বিএনপি মরে। দিনের আরাম, রাতের ঘুম নষ্ট করে। অন্তর জ্বালায় মরে— শেখ হাসিনা এত উন্নয়ন করে। কী করে পদ্মাসেতু,  মেট্রোরেল করে। শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষের চোখ জুড়ায় কিন্তু বিএনপির জ্বলে।’

ময়মনসিংহবাসীর প্রতি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে ময়মনসিংহে ৭৩টি উদ্বোধন ও ৩০টি ভিত্তি প্রস্থর স্থাপন ময়মনসিংহে আর দেখেছেন কোনো দিন। নৌকায় শেখ হাসিনাকে ভোট দিয়েছেন বলেই এই উন্নয়ন। মানুষের হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে ইন্টারনেট। এ সেবা অতীতে ছিল না, দিয়েছেন কে? ঘরে ঘরে এখন মায়েদের মোবাইলে সন্তানদের উপবৃত্তি। নারী জাতিকে সম্মানিত করেছেন শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে। মৈশের শিং অনেক শক্তিশালী ময়মনসিংহ। আন্দোলনে হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতি, অর্থপাচার, জঙ্গিবাদ, সাম্প্রতিকতার বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত। শেখ হাসিনার ডাকে খেলা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com