বৃহস্পতিবার, ০২:৫৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

জ্যামে নববধূকে রেখে পালালেন বর!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৪১ বার পঠিত

ভারতের বেঙ্গালুরুতে ট্র্যাফিক জ্যামের দুর্নামের রেকর্ড বেশ পুরনো। একবার সেখানকার জ্যামে আটকা পড়লে সবাইকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। সেই জ্যামেই এবার ঘটেছে এক অদ্ভুত ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই জ্যামে আটকা পড়েছিল এক নবদম্পতি। তারা গাড়িতে ছিলেন। তবে এক পর্যায়ে বর হুট করে উধাও হয়ে যান। তিনি তার সদ্য বিবাহিত স্ত্রীকে সেখানে রেখে পালিয়ে যান। গত ১৬ ফেব্রুয়ারি ঘটেছে এ ঘটনা।

খবরে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি চিক্কাবাল্লাপুর জেলার ওই ব্যক্তি বিয়ে করেন। এরপরের দিন তারা গির্জা থেকে গাড়িতে করে ফিরছিলেন। পরবর্তীতে মহাদেবপুরে তাদের গাড়ি জ্যামে আটকা পড়ে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ওই ব্যক্তি গাড়ির সামনের সিটের দরজা খুলেন এবং দৌড়ে পালানো শুরু করেন। এরপর তাকে ধরতে নববধূও দৌড় শুরু করেন। তবে শেষমেশ স্বামীকে ধরতে পারেননি ওই নববধূ। এখন পর্যন্ত ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে ওই নববধূ গত ৫ মার্চ পুলিশের দ্বারস্থ হন। তিনি পুলিশকে জানান, তার স্বামীকে গোয়ার এক নারী ব্ল্যাকমেইল করেছে। যার সঙ্গে তার স্বামীর একসময় সম্পর্ক ছিল।

তিনি বলেন, ব্ল্যাকমেইলিংয়ের কারণে তার স্বামী তাকে রেখে পালিয়ে গেছে। পুরো এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com