শনিবার, ০৯:১০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

প্রধানমন্ত্রী ময়মনসিংহে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন শনিবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৬২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরকালে শনিবার ৫৭০ কোটি টাকা ব্যয়ে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ২১টি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ভবন, ৩২টি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম ও পাঁচটি সেতু। এছাড়াও প্রধানমন্ত্রী জেলায় আরো ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দুই হাজার ৭৬২ কোটি টাকার প্রকল্পগুলোয় রয়েছে ময়মনসিংহের সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জন্য সাতটি আঞ্চলিক কার্যালয় নির্মাণ।

এদিকে ময়মনসিংহে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানাতে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্ন বর্ণাঢ্য উপায়ে সজ্জিত করা হয়েছে পুরো শহর।

প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক মহাসমাবেশে যোগ দেবেন।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ ব্যানার ও ফেস্টুনসহ তিন শতাধিক বিলবোর্ড ঝুলিয়েছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মো: ইকরামুল হক টিটু বলেন, ১০ লাখেরও বেশি মানুষের সমাগমের এই সমাবেশ সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com