সোমবার, ০৫:০৬ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী অবৈধ সম্পদের মামলা ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে-মির্জা ফখরুল কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় লিটনের বাড়িটি এখন উন্মুক্ত শৌচাগার ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুইজন নিহত প্যারিস মাতালেন নগর বাউল জেমস পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

তুরস্কে ভূমিকম্পে ক্ষতি ১০০ বিলিয়ন ডলারের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১২৫ বার পঠিত

তুরস্কে গত মাসের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জাতিসঙ্ঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির এক কর্মকর্তা জানিয়েছেন। আগামী সপ্তাহে দাতাদের একটি বড় সম্মেলনের আগে এই তথ্য প্রকাশ করা হলো।

ইউএনডিপির লুইসা ভিন্টন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখ পর্যন্ত প্রাপ্ত হিসাবে দেখা গেছে, ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পটিতে ৫২ হাজারের বেশি লোক নিহত হয়েছে। তুরস্ক ১৬ মার্চ ব্রাসেলসে অনুষ্ঠেয় দাতাদের সম্মেলনে জীবিতদের সুরক্ষা প্রদান ও পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করার চেষ্টা করবে।

বিশ্বব্যাংক ইতোপূর্বে জানিয়েছিল যে ক্ষতির পরিমাণ ৩৪.২ বিলিয়ন ডলার।

বর্তমানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫ লাখ লোক তাঁবুতে বাস করছে। আর ৪৬ হাজার লোককে কন্টেইনার বাড়িগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। অন্যরা ডরমিটোরি ও গেস্টহাউসগুলোতে বসবাস করছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com