রবিবার, ০৩:৫৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

বিস্ফোরণের ধরন একই, জনমনে সন্দেহ বাড়ছে: মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৫১ বার পঠিত

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণ-অগ্নিকাণ্ডের ঘটনার ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্থানে ভবনে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই মন্তব্য করেন।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক। আজ মঙ্গলবার গুলিস্থানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে ৭ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত (সন্ধ্যা) ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ‘এর আগে গত রোববার ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।’
গত কয়েকদিনে অগ্নিকাণ্ডে ২৫ জনের অধিক লোক মারা গেছেন উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এসব অগ্নিকাণ্ডের ঘটনা ও বহু হতাহতের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত। একইসঙ্গে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কোনো গাফলতি আছে কি না তাও খতিয়ে  দেখা প্রয়োজন। সবগুলো অগ্নিকাণ্ডের ঘটনার ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে। এসব ঘটনা পরিকল্পিত কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি এর পেছনে সরকারের গাফিলতি ও ব্যর্থতাও রয়েছে। এ সরকারের আমলে মানুষের জীবনের কোন মূল্য নেই। তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার ভয়াবহ প্রাণহানির ঘটনা ঠেকাতে পারছে না। আমি সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। একইসঙ্গে ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।’

শোকবার্তায় বিএনপি মহাসচিব নিহতদের আত্মার মাখফিরাত কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com